জাতীয়
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসের ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

টানা ভারি বর্ষণের কারণে রাঙ্গামাটির বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড় ধসে মাটির নিচ্ছন্ন স্তর জমে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে খাগড়াছড়িসহ সারা দেশের সঙ্গে যোগাযোগে।

রোববার (৩ আগস্ট) সকালে এই দুর্ঘটনার ফলে সড়কে যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয়রা জানান, রাতভর চলা প্রবল বৃষ্টির কারণে সড়কের ৯, ১০ ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে  পড়েছে। এতে ছোট-বড় সকল ধরনের যান চলাচল ব্যাহত হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানিয়েছেন, “বর্ষণ চলাকালীন এই ধরণের পাহাড়ধসের ঘটনা কয়েকবার ঘটেছে। মাটির ধসের কারণে সড়কের বিভিন্ন স্থানে সমস্যার সৃষ্টি হয়েছে। জনবল পাঠানো হয়েছে মাটি সরানোর কাজ দ্রুত শেষ করতে। কাজ শেষ হলে সড়ক চলাচল স্বাভাবিক হবে।”

মতামত দিন