জাতীয়
ছবি: সংগৃহীত

মহাসড়ক অবরোধ করে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি।

নিজেস্ব প্রতিবেদক:

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ রোববার (৩ আগস্ট) সকাল থেকে  সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন।

অবরোধে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরাও অংশ নেন।

অবরোধের কারণে পাবনার সঙ্গে ঢাকা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়, ফলে হাজারো যাত্রী ও যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে।

অবরোধকারীরা বলেন, “৮ বছর ধরে আমরা ভাড়া করা অস্থায়ী ভবনে নানা সমস্যায় পড়ে পড়েও শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। সাত দফায় ডিপিপি সংশোধন করে প্রাক্কলিত ব্যয় প্রায় ৯৩ শতাংশ কমিয়ে মাত্র ৫৯৯ কোটি টাকা আনার পরও একনেক সভায় আমাদের প্রকল্পের অনুমোদন হয়নি। বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়কে অবিচার করা হচ্ছে। আমরা বারবার দাবি জানিয়ে আন্দোলন করছি, কিন্তু কোনো কার্যকরী সিদ্ধান্ত আসেনি। আমরা স্থায়ী ক্যাম্পাস না পেলে রাজপথ থেকে সরে যাবো না।”

প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও ডিপিপি অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের দাবি নিয়ে সরকারের কাছে অনবরত অনুরোধ জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মাধ্যমে তারা আবারো দ্রুত ডিপিপি অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

মতামত দিন