জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে তিন সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার, দায়িত্বে ১৪ হাজার পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ একযোগে তিনটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য সকাল থেকে সন্ধ্যা  পর্যন্ত টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম রোববার জানিয়েছেন, “পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ পোশাকে আরও অনেকেই দায়িত্বে থাকবেন। নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।”

রাজধানীর বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিতব্য এই সমাবেশগুলোর মধ্যে রয়েছে: জাতীয় শহীদ মিনারে জাতীয়  নাগরিক পার্টির জনসভা, শাহবাগ মোড়ে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি, এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জুলাই জাগরণ’।

বিএনপির ছাত্রদলের কর্মসূচি আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির জনসভা অনুষ্ঠিত হবে। এছাড়া চার দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা  পর্যন্ত।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

মতামত দিন