জাতীয়
ছবি: সংগৃহীত

তিন মাস পর কাপ্তাই হ্রদে ফের মাছ ধরা শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

কাপ্তাই হ্রদে গত তিন মাসের নিষেধাজ্ঞার পর আবারও মাছ ধরা শুরু হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে এই কার্যক্রম পুনরায় শুরু হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির বিএফডিসির ম্যানেজার কমান্ডার মো. ফয়েজ আল করিম।

বর্তমানে হ্রদে প্রধানত চাপিলা ও কাঁচকি মাছ বেশি পাওয়া যাচ্ছে। হ্রদের পানি কমে এলে কার্পজাতীয় মাছের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

আহরিত মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো শুরু হয়েছে। ফয়েজ আল করিম জানান, একই সঙ্গে রাঙামাটি, কাপ্তাই, মহলছড়ি ও মারিস্যা অবতরণ কেন্দ্রগুলোও এখন থেকে পূর্ণ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

তিনি আরও বলেন,আজ সকাল থেকেই অবতরণ কেন্দ্রগুলোতে মাছ আসা শুরু হয়েছে। আশা করছি, এইবারের ফলন গত বছরের তুলনায় বেশি হবে।

মতামত দিন