সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক মহিউদ্দিন শাহ আলম নিপু।
লেখক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগের দিন রাতে রাজধানীর একটি হোটেলের বাইরে রিকশায় করে যাচ্ছিলেন তিনি, তখন পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন।
মহিউদ্দিন শাহ আলম নিপু মিরসরাই উপজেলার মিরসরাই সদর (৯ নং) ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভূঁইয়ার ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি এবং মিরসরাই এডুকেশন সোসাইটির উপদেষ্টা ছিলেন।
তার ছেলে নাফিজ সাদেকিন জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় চট্টগ্রামে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং রোববার (৩ আগস্ট) সকালে মিরসরাইয়ের মিঠাছরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুর খবরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন।

মতামত দিন