ঠাকুরগাঁওয়ে পাঁচ শিশু বিদ্যুতায়িত: পল্লী বিদ্যুতের অবহেলায় দুর্ঘটনা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পরিত্যক্ত পল্লী বিদ্যুতের খুঁটিতে জড়িয়ে পাঁচ শিশু গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) সকালে হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় ঘটে এই ঘটনা।
আহতরা হচ্ছেন: নিরব (১২), কোরবান (১৩), আলিফ (১৩), কামিন অভি (১৩) এবং আশিক (১৩)। তাদের মধ্যে একজনকে ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালে এবং বাকি চারজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পল্লী বিদ্যুতের জুনিয়র প্রকৌশলী ফিরোজ কবির জানান, সকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ত্রুটি শনাক্তের সময় কাট আউট ভেঙে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম এনামুল হক বলেন, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে।
মতামত দিন