ঢাকায় রোববার ৩ কর্মসূচি,তীব্র যানজটের সম্ভাবনা বিকল্প পথ ব্যবহারের অনুরোধ ডিএমপির।
আগামীকাল রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ ও এর আশপাশে তিনটি বড় কর্মসূচি অনুষ্ঠিত হবে, যা নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি বিশেষ যানচলাচল ব্যবস্থা গ্রহণ করেছে।
বিকেল ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশের আয়োজন রয়েছে।
এছাড়া সাইমুম শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই জাগরণ’ চলমান থাকবে, যা পহেলা আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, এই তিন কর্মসূচির কারণে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের এলাকায় ব্যাপক জনসমাগম হবে, ফলে যান চলাচল বন্ধের সম্ভাবনা রয়েছে।তাই বিকল্প পথ ব্যবহার করার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়েছে।
ডাইভারশন পরিকল্পনা অনুযায়ী, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে সোনারগাঁও সিগন্যাল হয়ে হেয়ার রোড বা মিন্টু রোডের মাধ্যমে যাতায়াত করতে হবে। কাটাবন মোড় থেকে নীলক্ষেত বা পলাশী হয়ে বাংলামোটর লিংক রোড ব্যবহার করা যেতে পারে। মৎস্য ভবন মোড় থেকে সরাসরি হেয়ার রোড ও মগবাজার রোড হয়ে গন্তব্যে যাওয়া যাবে।
এছাড়া কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে হাইকোর্ট ও গুলিস্তান/ঢাকা বিশ্ববিদ্যালয় রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। টিএসসি/রাজু ভাস্কর্য থেকে দোয়েল চত্বর ও নীলক্ষেত রুট নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত রাখার জন্যও অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ৩ আগস্ট অনুষ্ঠিত হবে এইচএসসি ও বিসিএস পরীক্ষা। তাই সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য যথেষ্ট আগেভাগে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন