ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৯ জন।
নিজেস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ২০৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল (সিটি করপোরেশন বাদে) থেকে ৮৩ জন, ঢাকা মহানগর থেকে ৩৭ জন, চট্টগ্রাম থেকে ৩১ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকা থেকে ৪৮ জন, ময়মনসিংহ থেকে ৮ জন এবং খুলনা থেকে ২ জন ভর্তি হয়েছে।
এ বছর এখন পর্যন্ত মোট ২১,৩২৭ জন ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে জুলাই মাসে দশ হাজারের বেশি রোগী ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত ডেঙ্গুতে এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৩৭ জন নারী।

মতামত দিন