কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ ৫ জন নিহত।
কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ যাত্রী মিলিয়ে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন, তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেন ক্রসিং পার হওয়ার সময় ওই অটোরিকশাটি রেলপথ পার হচ্ছিল। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয় এবং তা দুমড়ে-মুচড়ে যায়। এতে থাকা পাঁচ যাত্রী মারা যান এবং তাদের দেহের অংশগুলো রেললাইনে ছড়িয়ে পড়ে।
ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ছিল পর্যটক এক্সপ্রেস ৮১৩ নম্বর, যা সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

মতামত দিন