জাতীয়
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া কর্মী পাঠানোর নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন।

নিজেস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর আশ্বাস দিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বাংলাদেশি  নাগরিকদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে—এমন তথ্য জানিয়ে সবাইকে সতর্ক করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১ আগস্ট) কুয়ালালামপুরে হাইকমিশনের জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবাহ প্রদেশে কর্মী নিয়োগে বাংলাদেশ সরকারের সঙ্গে মালয়েশিয়ার সরকারের এখনও কোনো চুক্তি (MoU) হয়নি।

ফলে এ ধরনের কোনো নিয়োগ বৈধ নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাবাহ কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমোদন দেয়নি। এ বিষয়ে আলোচনা চলমান থাকলেও এখনই কেউ যেন প্রতারকদের প্রলোভনে পা না দেয়। মিথ্যা প্রতিশ্রুতিতে পাসপোর্ট বা টাকা হস্তান্তর থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, বৈধ চুক্তি হলে সরকারিভাবে তা হাইকমিশনের ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে জানানো হবে।

মতামত দিন