জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সম্ভাবনা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এনজিওগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এনজিওগ্রাম পরীক্ষার পর হৃদপিণ্ডে তিনটি ব্লক শনাক্ত হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, ১৯ জুলাই বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের এক জনসভায় বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। তিনি তখনই মঞ্চেই পড়ে যান। পরে আবার উঠে বক্তব্য দিতে গিয়ে ফের পড়ে যান এবং শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন। ওই ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে কিছুদিনের জন্য তিনি বাড়ি ফেরেন। তবে বর্তমান অবস্থায় চিকিৎসকরা বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা দেখছেন।
মতামত দিন