গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা।
গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনকে কেন্দ্র করে দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।”
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক নেওয়া বিশেষ নিরাপত্তা অভিযানের ব্যাপারে তিনি জানান, এটি তাদের নিজস্ব উদ্যোগ এবং যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী তারা অভিযান চালাতে পারে।
রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “এই ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

মতামত দিন