জাতীয়
ছবি: সংগৃহীত

জাতীয় আইডিতে সর্বোচ্চ ১০ সিম, অতিরিক্ত সিম বাতিলের সময়সীমা ৩০ অক্টোবর।

নিজেস্ব প্রতিবেদক:

একজন গ্রাহক এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। ১০টির বেশি সিম থাকলে তা আগামী ৩০ অক্টোবরের মধ্যে ডি-রেজিস্ট্রার (বাতিল) করতে হবে  বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৩০ জুলাই) প্রকাশিত নির্দেশনায় বিটিআরসি জানায়, পূর্বে একজন গ্রাহক সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। কিন্তু নিরাপত্তার কারণে এ সংখ্যা ১০টিতে নামানো হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, ১৬০০১# ডায়াল করে গ্রাহকরা তাদের নিবন্ধিত সিমের তথ্য জানতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, এই পরিবর্তনের ফলে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম বাতিল হতে পারে। এটি জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক অনুশীলন মেনে নেওয়া হয়েছে।

অতিরিক্ত সিম বাতিলের সময়সীমা ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে এই কাজ সম্পন্ন করতে হবে।

মতামত দিন