সিএমপির তিন থানার ওসি পদে রদবদল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল আনা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ বুধবার (৩০ জুলাই) থেকে কার্যকর হয়েছে।
সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে রদবদলের বিষয়টি জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী,
-
চকবাজার থানার ওসি মো. জাহেদুল কবিরকে বদলি করে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায়।
-
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিনকে বদলি করা হয়েছে বন্দর থানায়।
-
আর বন্দর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে পদায়ন করা হয়েছে চকবাজার থানায়।
সিএমপি সূত্র জানায়, জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য।
মতামত দিন