জাতীয়
ছবি: সংগৃহীত

অনুপস্থিতির অভিযোগে বরখাস্ত ৬ প্রকৌশলী ও স্থপতি।

নিজেস্ব প্রতিবেদক:

অনুমতি না নিয়েই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন—এমন অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ছয়জন প্রকৌশলী ও স্থপতিকে চাকরি থেকে বরখাস্ত করেছে। কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন—গণপূর্ত অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান মনি (সিভিল), আবদুল্লাহ আল মামুন (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), রাহানুমা তাজনীন (সিভিল), নির্বাহী প্রকৌশলী ফারহানা আহমেদ (ই/এম), সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম (সিভিল); এবং স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি শিরাজী তারিকুল ইসলাম।

এদের সবাই ঢাকায় কর্মরত এবং অধিকাংশই ‘রিজার্ভ’ হিসেবে কর্মরত ছিলেন বা চলতি দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুমোদন না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন,যা চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে বিভাগীয় আইন অনুযায়ী তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মতামত দিন