ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৮৬ জন।
দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত এক দিনে এই ভাইরাসজনিত রোগে প্রাণ হারিয়েছেন আরও দুই পুরুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (৩০ জুলাই) সকাল পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল অঞ্চলে—সংখ্যা ১০৬। এরপর রয়েছে ঢাকা শহর ৭৮ জন, চট্টগ্রাম ৬৪, ঢাকা বিভাগের অন্যান্য জেলা ৬২, রাজশাহী ৪৫, খুলনা ২৩, ময়মনসিংহ ৫ ও রংপুর ৩ জন।
চলতি বছর শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭০০-এর বেশি মানুষ। এর মধ্যে কেবল জুলাই মাসেই ১০ হাজারের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন।
এখন পর্যন্ত এ রোগে মোট মৃত্যু হয়েছে ৮১ জনের। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৪৬ ও নারীর সংখ্যা ৩৫।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে বিশেষজ্ঞরা মশার উৎস ধ্বংসে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন।

মতামত দিন