জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ ভবন-স্থাপনার নাম পরিবর্তন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ৪টি সরকারি কলেজ এবং ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন-স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামালসহ আওয়ামী লীগ ঘরানার জাতীয় নেতাদের নাম সরিয়ে নিরপেক্ষ বা ভৌগোলিকভিত্তিক নাম দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার প্রজ্ঞাপনে সোমবার (২৮ জুলাই) এ তথ্য জানানো হয়।

নামের পরিবর্তনের মধ্যে রয়েছে:

  • ‘শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’ থেকে ‘সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’

  • ‘সরকারি জয়বাংলা কলেজ, খুলনা’ থেকে ‘খুলনা সরকারি কলেজ, খুলনা’

  • ‘জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, ভৈরব’ থেকে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’

  • ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ, ইটনা’ থেকে ‘ইটনা সরকারি কলেজ’

বিভিন্ন কলেজের ছাত্রাবাস, একাডেমিক ভবন ও ছাত্রীনিবাসের নাম থেকেও শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রাসেল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, ডা. ওয়াজেদ মিয়ার নাম সরানো হয়েছে। যেমন:

  • বরগুনা সরকারি মহিলা কলেজের ‘শেখ হাসিনা ছাত্রীনিবাস’ → ‘বরগুনা সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস’

  • ঢাকা কলেজের ‘শেখ কামাল হল’ → ‘বিজয় ২৪’

  • ‘শেখ জামাল একাডেমিক ভবন’ → ‘জুলাই ৩৬ একাডেমিক ভবন’

  • শরীয়তপুর সরকারি কলেজের ‘শেখ রাসেল ছাত্রাবাস’ → ‘শহীদ মামুন ছাত্রাবাস’

  • তিতুমীর কলেজের ‘ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’ → ‘নতুন বিজ্ঞান ভবন’

অন্যান্য কলেজেও নানা ভবনের নাম বদলানো হয়েছে, যেমন রাজবাড়ী সরকারি কলেজের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’ থেকে ‘তাপসী রাবেয়া ছাত্রীনিবাস’, দিনাজপুর সরকারি কলেজে ‘ছাত্রীনিবাস-৩’ ইত্যাদি।

এ সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি চিঠি ও মন্ত্রিসভার নির্দেশনা অনুসারে নেওয়া হয়েছে।

মতামত দিন