ডিএনসিসি চালু করলো ২ হাজার দরিদ্র শিক্ষার্থীর জন্য নতুন শিক্ষাবৃত্তি।
আগে বছরে মাত্র ৯০০ শিক্ষার্থী বৃত্তি পেতো, তবে এবার ১ম থেকে ১২ শ্রেণি পর্যন্ত চারটি ক্যাটাগরিতে ২ হাজার শিক্ষার্থী মাসিক সর্বোচ্চ দুই হাজার টাকা করে বৃত্তি পাবেন।
সদস্যরা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে শহীদদের কবরগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হয়।
সভায় গুলশান, বনানী ও মিরপুরের বিভিন্ন পার্কের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট ক্লাব ও সংগঠনগুলোকে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। গুলশান এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ছয় মাসের পাইলট প্রকল্প হিসেবে গুলশান সোসাইটিকে দায়িত্ব প্রদান করা হয়।
এর পাশাপাশি সিটি করপোরেশন পরিচালিত মার্কেট ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সভা শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, নগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণে ডিএনসিসি একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
মতামত দিন