জাতীয়
ছবি: সংগৃহীত

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উচ্চ আদালতে ছুটি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালিত হবে এবং এ দিনটি সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। সে অনুযায়ী, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগ ৫ আগস্ট বন্ধ থাকবে।


মতামত দিন