জাতীয়
ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙার বিরুদ্ধে কঠোর অভিযান, ২ হাজারের বেশি মামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ গত সোমবার (২৮ জুলাই) রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে মোট ২ হাজার ৬১৮টি মামলা করেছে।

এই অভিযানে ডিএমপি ৩০০টির বেশি গাড়ি ডাম্পিং করেছে এবং ১১২টি গাড়ি রেকার করে জরুরি ব্যবস্থা নিয়েছে।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য অভিযান চলমান থাকবে।

ডিএমপি আরও বলেছে, চলমান অভিযানগুলোতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, যাতে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সহায়ক হয়।

মতামত দিন