ডাকসু ও হল সংসদ নির্বাচন ৯ সেপ্টেম্বর, তফসিল প্রকাশ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই বহুল প্রত্যাশিত ভোট।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রমের ধাপগুলো হলো:
-
খসড়া ভোটার তালিকা প্রকাশ: ৩০ জুলাই
-
আপত্তি গ্রহণের শেষ সময়: ৬ আগস্ট, বিকেল ৪টা
-
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১১ আগস্ট, বিকেল ৪টা
-
মনোনয়নপত্র বিতরণ: ১২ থেকে ১৮ আগস্ট (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)
-
মনোনয়ন জমা দেয়ার শেষ সময়: ১৯ আগস্ট, বিকেল ৩টা
-
মনোনয়ন যাচাই-বাছাই: ২০ আগস্ট
-
প্রাথমিক প্রার্থীতালিকা প্রকাশ: ২১ আগস্ট, দুপুর ১টা
-
মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়: ২৫ আগস্ট, দুপুর ১টা
-
চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ: ২৬ আগস্ট, বিকেল ৪টা
-
ভোটগ্রহণ: ৯ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বেলা ৩টা
-
ফলাফল ঘোষণা: ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে
প্রসঙ্গত, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। তার আগে দীর্ঘ ২৮ বছর ধরে নির্বাচন বন্ধ ছিল।
মতামত দিন