জাতীয়
ছবি: সংগৃহীত

১০ আগস্ট আসছে খসড়া ভোটার তালিকা, চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রাথমিকভাবে কেবল সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা থাকলেও ভোটার তালিকা আইন সংশোধন শেষ হওয়ায় এখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের প্রস্তুতি নিয়েছে ইসি।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, এবার হালনাগাদ প্রক্রিয়ায় নতুনভাবে যুক্ত হয়েছেন ৪৪ লাখ ৬৬ হাজার ভোটার।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

মতামত দিন