জাতীয়
ছবি: সংগৃহীত

চাঁদাবাজ যত বড়ই হোক, ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁদাবাজি নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “চাঁদাবাজি যেই করুক না কেন, প্রভাবশালী হলে কি হবে—আইনের হাত থেকে কেউ পার পাবে না।

তিনি জানান, গুলশানের এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজির অভিযোগের পরপরই জড়িতদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। “এটাই প্রমাণ করে, আমরা কাউকে ছাড় দিচ্ছি না,”—জোর গলায় বলেন উপদেষ্টা।

বৈঠকে জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।আগস্ট থেকেই শুরু হবে নিরাপত্তা বাহিনীর প্রথম ধাপের প্রশিক্ষণ। একই সঙ্গে পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) রুটিন বদলির কথাও জানান তিনি।

“নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য,”—যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

মতামত দিন