লালমনিরহাটে ট্রেন দুর্ঘটনা, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেস ও বুড়িমারী কমিউটার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে স্টেশন সংলগ্ন ওয়ার্কশেড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। লালমনিরহাট রেল বিভাগের কর্মকর্তা সাজিদ হাসান নির্ঝর জানিয়েছেন, সংঘর্ষের ফলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধার ও লাইন মেরামতের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুল সমন্বয় কিংবা সংকেতজনিত ত্রুটি থেকে এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
রেল বিভাগ জানিয়েছে, বগিগুলো সরিয়ে নেওয়া ও ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর যত দ্রুত সম্ভব রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মতামত দিন