উত্তরাঞ্চলের তিন জেলায় শুক্রবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
নিজেস্ব প্রতিবেদক:
আগামী শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে দেশের উত্তরাঞ্চলের তিনটি জেলায় পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত প্রকল্প কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিজিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুরের পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। এতে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২-এর কিছু অংশ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন অঞ্চল, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি।

মতামত দিন