জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়ায় সিএনজি ও ট্রাক সংঘর্ষে ২ জন নিহত, ৫ জন আহত।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সিএনজিচালক আরাফাত হোসেন (২২) ও যাত্রী হাওয়া বেগম (৫০)। 

আহতদের মধ্যে রয়েছেন নুরুন্নাহার বেগম (৩২), মোছা নাফিয়া (৬), নজরুল (৬৫), ইউসুফ (২৪) ও সুমন (২১)।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, অটোরিকশাটি নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাত্রা করছিলো। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে চালক আরাফাত ও যাত্রী হাওয়া ঘটনাস্থলেই মারা যান। 

আহতদের দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

মতামত দিন