গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪০৯ জন।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আরও তিনজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী,
-
বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাইরে) ভর্তি হয়েছেন ৭৪ জন,
-
চট্টগ্রাম বিভাগে ৭২ জন,
-
ঢাকা বিভাগে ৬৭ জন,
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩২ জন,
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৪ জন,
-
খুলনা বিভাগে ২৮ জন,
-
ময়মনসিংহ বিভাগে ১১ জন,
-
রাজশাহী বিভাগে ৫১ জন,
-
রংপুর বিভাগে ১৬ জন এবং
-
সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৫৩০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২২৩ জনে।
২৭ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫২৯। এদের মধ্যে ৫৮.৬ শতাংশ পুরুষ ও ৪১.৪ শতাংশ নারী।
নতুন মৃতের মধ্যে একজন রাজশাহী, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৭৬। গত বছর ডেঙ্গু রোগী হয়েছিল এক লাখ ১,২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে।
মতামত দিন