জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশের ৯ কর্মকর্তার দায়িত্বে রদবদল।

নিজেস্ব প্রতিবেদক:

পুলিশ বাহিনীর একাধিক পর্যায়ে নতুন করে রদবদল করা হয়েছে। তিনজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপারসহ মোট ৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ জারি হয়। রোববার (২৭ জুলাই) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী,

  • মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান-কে কুড়িগ্রামে,

  • ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ-কে পিবিআইয়ে,

  • পুলিশ সদরদপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদার-কে সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে—

  • এপিবিএনের এএসপি মো. আবদুল হাদী যাচ্ছেন সিআইডিতে,

  • ডিএমপির এএসপি তানভীর রহমান-কে বগুড়ার গাবতলী সার্কেলে,

  • ডিএমপির এসি রাজিব গাইন-কে এপিবিএনে,

  • সিআইডির এএসপি আব্দুল্লাহ-আল-মামুন-কে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি),

  • র‌্যাবের এএসপি মো. আসিফ হোসেন-কে বগুড়ার আদমদিঘী সার্কেলে,

  • এবং সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সার্কেলের এএসপি তপন সরকার-কে র‌্যাবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন