মাইলস্টোন স্কুল বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩৫।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান বিধ্বস্তের ঘটনায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন হলেন সপ্তম শ্রেণির ছাত্র জারিফ এবং অপরজন স্কুল সহকারী মাসুমা।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাসির উদ্দীন শনিবার এক ব্রিফিংয়ে জানান, বর্তমানে ওই ইনস্টিটিউটে ৩৬ জন আহত ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন, আর নয় জন গুরুতর আহত।
ব্রিফিংয়ে তিনি জানান, সকাল ৯টার পর চিকিৎসকরা জারিফকে মৃত ঘোষণা করেন।পরে পরিবারের কাছে তথ্য পৌঁছালে শিশুটির পিতা কান্নায় ভেঙে পড়েন। এর প্রায় এক ঘণ্টা পর মাসুমার মৃত্যুর খবর নিশ্চিত হয়।
দুর্ঘটনায় নিহতদের পরিবার ও সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আহতদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
মতামত দিন