জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৩১।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন পুরুষের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন, যাদের মধ্যে ২৫৬ জন ঢাকার বাইরের রোগী।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রামে ৩০ জন, ঢাকার সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ৭৩ জন, ঢাকা উত্তরে ২৮ জন, ঢাকা দক্ষিণে ৪৭ জন, খুলনায় ১৮ জন এবং ময়মনসিংহে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১৯,১২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১১,২০৫ জন পুরুষ এবং ৭,৯১৫ জন নারী। এই বছর ডেঙ্গুতে মোট ৭৩ জন মারা গেছেন, তাদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১৭,৬৯৩ জন।

স্বাস্থ্য বিভাগ সতর্ক করেছে, ডেঙ্গুর বিস্তার রোধে সঠিক পরিচর্যা ও পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি।

মতামত দিন