জাতীয়
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরে স্বাগত-বিদায় জানাতে ২ জনের বেশি নয়।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত বা বিদায় জানাতে আসা মানুষের সংখ্যা নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী রোববার, ২৭ জুলাই থেকে যাত্রীপ্রতি সর্বোচ্চ দু’জন অভ্যর্থনাকারী বা বিদায়কারীর প্রবেশের অনুমতি থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডিপারচার ড্রাইভওয়ে এবং এরাইভাল ক্যানোপিতে যানজট, বিশৃঙ্খলা ও নিরাপত্তা সমস্যা মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা প্রয়োজন। আগতদের সুশৃঙ্খলভাবে চলাচলের আহ্বান জানিয়ে নির্দেশনা মানার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এই নির্দেশনা স্থায়ী কি না, কিংবা প্রয়োজনে কীভাবে পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আনা হবে—সেবিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মতামত দিন