জাতীয়
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পাহাড় ধস, ১০ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক।

নিজেস্ব প্রতিবেদক:

নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগরে পাহাড় ধসে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকায় আটকে পড়েছিলো শতাধিক পর্যটক। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় দুপুর আড়াইটার দিকে সড়ক পরিষ্কার হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফলে আটকে পড়া চার শতাধিক পর্যটক তাদের গন্তব্যে ফিরতে পারছেন।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, তিনটি স্থানে পাহাড় ধসে বড় বড় পাথর ও গাছপালা সড়কে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, মাটি সরানোর কাজ শেষ হওয়ায় যান চলাচল আবারও শুরু হয়েছে। পর্যটকরা চাইলে সাজেক থেকে নিজ গন্তব্যে ফিরতে পারবেন।

মতামত দিন