জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুইজন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুইজন। তবে স্বস্তির বিষয়—এই সময়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদফতরের বুধবারের (২৩ জুলাই) নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে দুইটি রিপোর্ট পজিটিভ আসে। ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১০ জন। মৃত্যুর সংখ্যা ২৮।

স্বাস্থ্য বিশ্লেষকদের মতে, যদিও করোনা এখন আর মহামারির পর্যায়ে নেই, তবুও সংক্রমণের এই টুকরো উপস্থিতি সতর্কতা  অব্যাহত রাখার ইঙ্গিত দেয়।

মতামত দিন