জাতীয়
ছবি: সংগৃহীত

মিরপুরে বহুতল ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, ভবনটিতে আবাসিক ফ্ল্যাটের পাশাপাশি কয়েকটি বাণিজ্যিক অফিসও রয়েছে। আগুন লাগার পরপরই ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ ও ধোঁয়া দেখে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার জন্য ভবন থেকে দ্রুত বের হয়ে আসেন।

তবে ঠিক কীভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসা না পর্যন্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন