উত্তরায় বিমান দুর্ঘটনা: আহত শিক্ষার্থীদের সেবায় পাশে থাকবে বিমান বাহিনী—এয়ার চিফ।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী চিকিৎসা সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “এই ঘটনায় কোনো তথ্য গোপন করার প্রশ্নই ওঠে না।
এয়ার চিফ জানান, বিমান বাহিনী ইঞ্জিন বা যন্ত্রাংশের মান নিয়ে কখনোই ছাড় দেয় না। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ও এক শিক্ষিকা ছাড়াও অন্তত ২৯ জন শিক্ষার্থী প্রাণ হারান বলে সর্বশেষ হিসাবে জানা গেছে।

মতামত দিন