জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাক শোক, গভীর শ্রদ্ধা — বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 'লাইভ নিউজ' পরিবারের শোকবার্তা।

সম্পাদক:

গতকাল রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তাতে নিহতদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে ‘লাইভ নিউজ’ পরিবার। দুর্ঘটনাস্থল ছিল মাইলস্টোন স্কুল ও কলেজসংলগ্ন মাঠ।

প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ করে বিমানটি ভেঙে পড়ে, যার ফলে প্রাণহানির মতো বেদনাদায়ক ঘটনা ঘটে।

“আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলার পথে এ ধরনের দুর্ঘটনা আমাদের সকলকে স্তব্ধ করে দেয়।”

এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করে পত্রিকা পরিবার আরও বলেছে, “প্রশিক্ষণের মতো স্পর্শকাতর প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

'লাইভ নিউজ' পরিবার নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে এবং দেশজুড়ে এই শোকের মুহূর্তে সকল নাগরিকের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করছে।

মতামত দিন