সিঙ্গাপুর থেকে রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসছে একটি চিকিৎসক প্রতিনিধি দল।
উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় নতুন সহায়তায় এগিয়ে আসছে আন্তর্জাতিক চিকিৎসা দল। সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল ঢাকা পৌঁছাবে বার্ন ইনস্টিটিউটে ভর্তি গুরুতর দগ্ধদের অবস্থা পর্যবেক্ষণে।
তিনি জানান, বিদেশি এই দলটি শুধু পরামর্শ দেবে না, প্রয়োজনে রোগীদের বিদেশে পাঠানো সম্পর্কেও মত দেবে। ইতোমধ্যে সিএমএইচে চিকিৎসাধীন দুজন গুরুতর অবস্থায় থাকা রোগীকে স্থানান্তরের প্রস্তুতিও চলছে।
অন্যদিকে, এই ভয়াবহ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিহতদের পরিবারকে ৫ কোটি ও আহতদের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সে মর্মে রুল জারি করেছে। পাশাপাশি একটি স্বাধীন ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি।

মতামত দিন