জাতীয়
ছবি: সংগৃহীত

৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৮৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি।

নিজেস্ব প্রতিবেদক:

সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন নিয়োগ দিতে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২১ জুলাই) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট দূর করতেই এই নিয়োগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

নিয়োগযোগ্য পদের মধ্যে সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিষয়ে মোট ৬৫৩ জন প্রভাষক নেওয়া হবে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ কলেজে প্রভাষক পদে ৩০টি শূন্যপদ রয়েছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বাংলা বিভাগে সবচেয়ে বেশি—৬১টি পদে নিয়োগ দেওয়া হবে। এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি, রসায়নে ৩০টি ও দর্শনে ৩০টি শূন্যপদ রয়েছে।

বিভিন্ন সরকারি কলেজে বর্তমানে প্রায় ৩ হাজার ৫০০-এর বেশি শিক্ষক পদ শূন্য রয়েছে। এ বাস্তবতায় শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশে বিশেষ বিসিএস নেওয়ার উদ্যোগ নেয় পিএসসি।

আগ্রহীরা পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) কিংবা টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।

মতামত দিন