জাতীয়
ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো অনেক শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না। আহত ও দগ্ধদের মধ্যে অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এমন পরিস্থিতিতে নিখোঁজদের খোঁজখবর ও স্বজনদের সহায়তার জন্য একাধিক জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ফেসবুক পেইজে এসব নম্বর শেয়ার করা হয়।

যেকোনও তথ্য, সহযোগিতা বা নিখোঁজের সন্ধানে যোগাযোগ করা যেতে পারে নিচের নম্বরগুলোতে—

সেনাবাহিনীর উদ্ধার ও চিকিৎসা সহায়তা:

  • মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 📞 ০১৭৬৯০২৪২০২

  • সিএমএইচ বার্ন ইউনিট: 📞 ০১৭৬৯০১৬০১৯, ০১৭৬৯০১৯৬৫০

  • সিএমএইচ ইমার্জেন্সি: 📞 ০১৭৬৯০১৩৩১১

বার্ন ইউনিট ও হাসপাতাল:

  • জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: 📞 ০১৯৪৯০৪৩৬৯৭, ০১৭৬৯৯৫৭০৪৩

  • ঢাকা মেডিকেল বার্ন ইউনিট: 📞 ০১৭১৫০০০৬১৬

স্কুল কর্তৃপক্ষ:

  • মাইলস্টোন স্কুলের অ্যাডমিন অফিসার: 📞 ০১৮১৪৭৭৪১৩২

  • ভাইস প্রিন্সিপাল: 📞 ০১৭৭১১১১৭৬৬

জাতীয় জরুরি সেবা:

  • ☎️ ৯৯৯ — এই নম্বরে ফোন করলে পুলিশ জরুরি সেলের মাধ্যমে বার্ন ইউনিটসহ সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে সংযোগ করিয়ে দেওয়া হবে।

পরিবার ও স্বজনদের প্রতি অনুরোধ, কেউ নিখোঁজ থাকলে বা দগ্ধদের সম্পর্কে তথ্য জানতে চাইলে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করুন।

মতামত দিন