জানা গেল উত্তরায় বিমান দুর্ঘটনায় কোন হাসপাতালে কত জন আহত-নিহত।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বিমানটি স্কুলের একটি ভবনে আছড়ে পড়লে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ওই ভবনে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রায় ১০০-১৫০ শিক্ষার্থী উপস্থিত ছিল।
আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১৩ মিনিট পরেই দুর্ঘটনার শিকার হয়।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী—
-
কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮ জন
-
বার্ন ইনস্টিটিউটে ৭০ জন আহত, ২ জন নিহত
-
সিএমএইচে ১৪ জন আহত, ১১ জন নিহত
-
কুর্মিটোলা হাসপাতালে নিহত ২
-
লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন আহত, ২ জন নিহত
-
উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ জন আহত, ১ জন নিহত
-
উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১ জন আহত
এই মর্মান্তিক ঘটনায় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়।
ফায়ার সার্ভিস জানায়, আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় ভিড় না করতে এবং রাস্তাঘাট খালি রাখতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সরকার ইতোমধ্যে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
সেই সঙ্গে নিহত ও আহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন