জাতীয়
ছবি: সংগৃহীত

উত্তরায় বিমান বিধ্বস্তে আগুন, দগ্ধ ২৮ জন হাসপাতালে ভর্তিকৃতদের নাম জানা গেল।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দগ্ধ হয়েছেন আরও অনেকেই।

সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটনার পরপরই আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কে ভেঙে পড়ে পুরো ক্যাম্পাস। ওই সময় স্কুল ভবনের ভিতরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা অবস্থান করছিলেন। বিকট শব্দে ধসে পড়া বিমানের সঙ্গে সঙ্গে আগুনও ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে থাকে।

ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দগ্ধ অন্তত ২৮ জনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভর্তি রেজিস্ট্রারে এসব আহতদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

আহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। যাদের মধ্যে আছেন:
শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি,  মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া, অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও উদ্ধার তৎপরতা ও অনুসন্ধান চলছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থী ও অভিভাবকদের কান্না ও উৎকণ্ঠায় ভারী হয়ে উঠেছে কলেজ চত্বর। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

মতামত দিন