উত্তরায় বিমান বিধ্বস্তে দগ্ধ ২৬ জন, অধিকাংশই শিক্ষার্থী।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকার উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অধিকাংশই কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। মুহূর্তেই শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তাপে কাছাকাছি অবস্থান করা অনেকেই দগ্ধ হন।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং সেনাবাহিনীর উদ্ধারদল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে কাজ করছে। বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে দগ্ধ ব্যক্তিদের অবস্থা বেশ গুরুতর বলে জানা গেছে।

মতামত দিন