৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ৫২০৬ জন।
এবারের ফলাফলে মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৫১১ জন নির্বাচিত হয়েছেন।
গত ১৮ জুলাই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এই বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন।
পিএসসি সূত্রে জানা গেছে, এই বিসিএস প্রক্রিয়ার মাধ্যমে সরকার মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে—এর মধ্যে সহকারী সার্জন হিসেবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন হিসেবে ৩০০ জন নিয়োগ পাওয়ার কথা রয়েছে।
তবে পরীক্ষার ফলাফলে যাদের সুপারিশ করা হয়েছে, তাদের মধ্য থেকে এই সংখ্যার চেয়েও বেশি নিয়োগ দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মতামত দিন