জাতীয়
ছবি: সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (২১ জুলাই) প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে সব কিছু প্রস্তুত থাকলে ফল আজ রাতেও প্রকাশ করা যেতে পারে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান রোববার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পিএসসি দ্রুত ফলাফল প্রকাশে কাজ করছে এবং নির্ধারিত রোডম্যাপ অনুসারে সোমবারের মধ্যেই ফল প্রকাশ হবে।

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ২ হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।

গত ১৮ জুলাই রাজধানীর ২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৪১ হাজার ২৫ জন প্রার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। পরীক্ষায় কতজন অংশ নিয়েছেন, তা এখনও প্রকাশ করা হয়নি।

মতামত দিন