জাতীয়
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৪২৯ জন।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।

বর্তমানে চলতি বছরে মোট ১৭ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৫ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৩, চট্টগ্রাম বিভাগে ৭৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনবহির্ভূত) ২৪, ঢাকা উত্তর সিটিতে ১৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৬, খুলনা বিভাগে ৫৫, ময়মনসিংহ বিভাগে ১১, রাজশাহী বিভাগে ৪৮ এবং রংপুর বিভাগে ৬ জন রয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যুর সংখ্যা ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

মতামত দিন