কুমিল্লা বোর্ডে ১০ জুলাই স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
প্রাকৃতিক দুর্যোগের কারণে ১০ জুলাই স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার (২০ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন এ তথ্য নিশ্চিত করেন।
গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাইয়ের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
নতুন সূচি অনুযায়ী, স্থগিত হওয়া ওই পরীক্ষা আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

মতামত দিন