জাতীয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নিউমার্কেটের সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ।

নিজেস্ব প্রতিবেদক:

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর নিউমার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসটি নিউমার্কেট মোড়ে এসে থামার পর যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে  সঙ্গে অজ্ঞাতপরিচয় কেউ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাস চালক আবদুর রহিম বলেন, বাস চলাকালে একজন বাইরের লোক পেট্রলবোমার মতো একটি বস্তু ছুড়ে পালিয়ে যায়, যন্ত্রণা বাঁচাতে যাত্রীরা দ্রুত বাস থেকে নামেন।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ সম্পন্ন করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুন দেওয়ার কারন ও হামলাকারীদের সনাক্তকরণের জন্য তদন্ত চলছে। এখনও বিস্তারিত জানা যায়নি।

সৌভাগ্যক্রমে এই ঘটনায় যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।

মতামত দিন