জাতীয়
ছবি: সংগৃহীত

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দকৃত বাসে রহস্যজনক ভাবে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে জব্দ করে রাখা একটি বাসে রহস্যজনকভাবে আগুন ধরে গেছে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি পুলিশ।

শনিবার (১৯ জুলাই) রাত ১২টার দিকে কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা লাগোয়া ঢাকা-খুলনা মহাসড়কের পাশেই আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ঈদুল আজহার আগে ফরিদপুরের মধুখালীতে দুর্ঘটনার শিকার হয় আরএসএফ পরিবহনের ওই বাসটি। এরপর সেটি জব্দ করে থানার দেড়শ গজ দূরে রাস্তায় রাখা হয়েছিল। বাসটি দেখাশোনার দায়িত্ব ছিল মালিকপক্ষের লোকজনের ওপর, কিন্তু শনিবার দুপুর থেকে তারা কেউ ছিলেন না।

রাত ১১টা পেরিয়ে আগুনের খবর পান বলে জানান ওসি। তবে কীভাবে আগুন লেগেছে কিংবা কোনো উদ্দেশ্যমূলক তৎপরতা আছে কিনা—তা নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

মতামত দিন