গোপালগঞ্জে কারফিউ শেষে নতুন করে ১৪৪ ধারা জারি।
তবে এই বিধিনিষেধের আওতার বাইরে থাকছে শিক্ষার্থী, সরকারি অফিস এবং জরুরি সেবা কার্যক্রম। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের দাবি, জেলায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগে গত বুধবার এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার জেরে গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় তীব্র সহিংসতা ছড়িয়ে পড়ে। ঘটনার পর জেলা প্রশাসন প্রথম দফায় ১৪৪ ধারা জারি করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২২ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়। পরবর্তীতে সেই কারফিউ ধাপে ধাপে বাড়ানো হয় এবং শনিবার তা শিথিল করা হয়।
আজ ফের ১৪৪ ধারা জারির মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে চায় প্রশাসন, যদিও শিক্ষার্থীদের চলাচলে কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে।
মতামত দিন