২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ রোগী।
নিজেস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৯৪ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাওয়া প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালে, সেখানে ১৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ জন, ঢাকার অন্যান্য হাসপাতালগুলোতে ৫৮ জন, রাজশাহী ও চট্টগ্রামে যথাক্রমে ৫৮ ও ৩৮ জন ভর্তি হয়েছে। এছাড়া খুলনা ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে ৮ ও ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগীর ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে ৬২ জন মারা গেছেন, যাদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ২৯ জন।

মতামত দিন